সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

স্থায়ী শ্রেষ্ঠ সম্পদ

পৃথিবীতে পিতামাতার শ্রেষ্ঠ সম্পদ তাদের সন্তান। কিন্তু বেশিরভাগ পিতামাতা সন্তান নামক স্থায়ী শ্রেষ্ঠ সম্পদের প্রতি খেয়াল না রেখে অস্থায়ী বিষয়ের প্রতি আসক্ত হয়ে পড়ে।

একটা সময় দেখা যায়, ঐ সন্তান পিতামাতার অবাধ্য হয়। নানা রকম অকাজ করে। বিপথগামী হয়ে যায়।

তখন সবাই সন্তানকে দোষারোপ করে। আসলে, এখানে যে সমস্যাটা প্রকট তা হচ্ছে, সঠিক পথ দেখানোর অভাবে, সুশিক্ষার অভাবে এ ধরনের সমস্যা ঘটে থাকে।

কাজেই আমাদের উচিত, প্রত্যেক মানব শিশুকে সঠিক পথ প্রদর্শন করা, জ্ঞানের পথে পরিচালিত করা। এককথায়, সুশিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে গড়ে তোলা।