সম্পর্ক জিনিসটা দু’টি জিনিসের উপর ভিত্তি করে গড়ে উঠে। যথাঃ
০১. রেসপন্স / সাড়া দেয়া।
০২. বিশ্বাস।
প্রেম-ভালবাসা দীর্ঘদিন উজ্জীবিত থাকতে পারে, যদি উপরের বিষয় দুটি উপস্থিত থাকে। অপরিহার্য বিষয়। দেখা যাচ্ছে, রেসপন্স আছে, কিন্তু কোন বিশ্বাস নাই। তাহলে, এটা শুধু কাগুজে সম্পর্ক। আবার, বিশ্বাস আছে, রেসপন্স নাই। তাহলে, এটা একতরফা সম্পর্ক।
সুখ জিনিসটা আপেক্ষিক। এটা পেতে হলে আপনাকে বেশি কষ্ট করতে হবে না। দেখা যায়, অল্পতেই মানুষ বেজায় সুখী থাকতে পারে। কিন্তু, অঢেল সম্পদ থাকতেও মানুষ অসুখী হয়।
আসলে, সুখ একটি মানসিক অবস্থা। এটাকে উন্নত করতে আহামরি কোন কিছুর প্রয়োজন হয় না। আপনি নিজেকে ভালোবাসুন, মানুষকে ভালোবাসুন, নিজেকে নিয়ন্ত্রন রেখায় রাখুন। এমনিতে সুখ অনুভব করতে পারবেন।