আমাদের দেশে বর্তমানে বিষয়টি খুবই মারাত্মক আকার ধারন করেছে।
যেখানে সেখানে বলতে শোনা যায়, তোমাদের সময় আর কি!
এর থেকে আমাদের সময় অনেক ভালো ছিল!
তারপর কতশত যুক্তিপ্রদর্শন।
আচ্ছা বলুন তো, সভ্যতা কি পেছন দিকে চলে?
আমার জানা মতে, দিন যত যায় সভ্যতা ততই এগিয়ে চলে। প্রত্যেকটা জিনিসের উৎকর্ষতা সাধিত হয়।
বলি কি, একটু ভেবে দেখুন তো!
এই যে, এই সব কথাবার্তা বলে ভবিষ্যৎ প্রজন্মকে থামিয়ে দিচ্ছেন!
এতে কি আপনার কোন লাভ হচ্ছে?
এটার মাধ্যমে তো ভবিষ্যৎ প্রজন্মকে ক্ষতির দিকে ঠেলে দেয়া হচ্ছে।
এর থেকে চুপ থাকাই উত্তম।
Plz. এগিয়ে যেতে দিন।
থামাবেন না।