সমাজে এখনো কিছু লোক আছে যাদের লেজুড়িপনাবৃত্তি যায়নি। “কলা বললে তারা বুঝে জিলাপি”। আপনি এক বললে তারা টানতে টানতে নিজের দিকে নিয়ে যাবে। ভালো হলে নিজের, খারাপ হলে আমি না বা নাই।
আপনার অপছন্দের কাজ আপনার সামনে বেশি করে করবে। সেটা আপনার অপছন্দ বললেও তারা আপনাকে যাতা করে বলবে (যদিও বিষয়টা খারাপ হয়)।
দেখবেন, এরা সাধারনত নিজের স্বার্থটা খুব ভালো জানে। এরা সব সময় অযৌক্তিক কথাবার্তায় ব্যাপক পারদর্শী হয়। মজার বিষয়গুলো এদের কাছে পরাধীন।
এদের থেকে একশ গজ দূরে থাকুন, তানাহলে আপনার জীবনের বারো বাঁজতে খুব বেশি সময় লাগবে না।