সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

বাণী কাঞ্চণ

০১. আত্মনির্ভরশীল হতে শেখাটা বড় জ্ঞান।
০২. স্বপ্নকে মরতে দিওনা। ছাইচাপা আগুনই বড়বড় বিপ্লব ঘটিয়েছে।
০৩. তারাই সফল, যারা কর্ম জীবনে সফল।
০৪. তারাই মেধাবী, যারা নতুন কিছু করতে পারে।
০৫. একজন মানুষের আসল পরিচয় ফুটে ওঠে তার কথাবার্তা এবং তার আচার-আচরণে।
০৬. সবচেয়ে জরুরি কথাটিই বলা সবচেয়ে কঠিন, কারণ শব্দের বাঁধনে কথার অর্থ খাটো হয়ে আসে।
০৭. পৃথিবীর একমাত্র বুদ্ধিমান প্রাণী মানুষ। কেননা, সে চিন্তা করতে পারে এবং চিন্তা করে সিদ্ধান্ত গ্রহন করতে পারে।
০৮. প্রত্যেকটা সফলতার পেছনে রয়েছে হাজারো ব্যর্থতা, বজ্রকঠিন পরিশ্রম আর ত্যাগের পাহাড় এবং সমালোচনার বিষবাষ্প।
০৯.কিছু ভূল আছে যা নিজের অজান্তেই ঘটে যায়। পরে হাইহাই করা ছাড়া আর কিছুই করার থাকে না!
১০. কিছু সুর আছে যেগুলো মানুষকে শান্ত-আবিষ্ট করে দেয়।
১১. প্রত্যেক পিতামাতার প্রথম এবং প্রধান দায়িত্ব-কর্তব্য তার সন্তানকে জীবন সম্পর্কে ধারনা দেয়া এবং জীবনকে উপলব্ধি করতে পারে সেভাবে গড়ে তোলা। প্রত্যেক শিক্ষকের প্রথম এবং প্রধান দায়িত্ব-কর্তব্য তার ছাত্রের মধ্যে জীবনবোধ তৈরি করা।
১২. শিক্ষার বেসরকারীকরণ করলে গরিবরা আরো গরিব হবে। ধনীরা ধনী হতেই থাকবে। এর ফলে সামাজিক, অর্থনৈতিক এবং সংস্কৃতিতে এক বড় ধরনের বৈষম্য তৈরি হবে। স্বাভাবিকভাবে মানুষ পরোক্ষ ক্ষতির বিষয়টা চোখে দেখতে পায় না। চিন্তা দ্বারা উপলব্ধি করতে হয়।
১৩. আমরা সদাসর্বদা এক মহা-পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছি!
১৪. এখন শিক্ষার নামে এক ধরনের ব্যবসা চালু হচ্ছে। শিক্ষার কাঙ্খিত ফল এখানে ব্যাহত।
১৫. কথা এমনই একটি বিষয়, সে যেকোন ভাবেই প্রকাশ পাবে। প্রকাশ পাওয়ার পর তার ডালপালা গজাতেই থাকবে। প্রবহমানধারা।
১৬. জ্ঞানের অপর নাম সচেতনতা। সচেতনতার অপর নাম সৎভাবে চিন্তা করা।
১৭. তুমি এখন যেখানে আছ, এ স্থান ত্যাগ কর জীবন সম্পর্কে তোমার ধারনা সম্পূর্ন বদলে যাবে। মানুষের চিন্তা-চেতনা সর্বদা গতিশীল এবং পরিবর্তনময় একটি বাস্তব বোধ।
১৮. কি হচ্ছে তা নিজেই জানি না! মাঝে মাঝে এরকম ঘটে থাকে মানুষের জীবনে।
মানুষের চিন্তার দরজা যখন বন্ধ হয়ে যায়, তখন এরকমটা ঘটে।
মানুষ যখন তার আপন সত্তাকে হারিয়ে ফেলে, তখন তার চিন্তার দরজা আপন ইচ্ছায় ছুটি নেয়।
১৯. মানুষের চিন্তা এবং ভাবনার তখনই স্ফুরণ ঘটে যখন মানুষ নতুন কিছুর সন্ধান পায়। মানুষ চিরকালই নতুনের পূঁজারী।