শিক্ষার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে বোঝানো যাবে না। জীবনের সর্বত্র প্রয়োজন। এটি মানুষের একটি মৌলিক অধিকার। একজন প্রকৃত শিক্ষিত মানুষের কাজ, আর একজন অশিক্ষিত মূর্খের কাজ কখনো এক হয় না। আমরা শিক্ষার মূল্য যেটা, সেখান থেকে কখনো চিন্তা করি না। শিক্ষার ব্যাপারে যে কথাগুলো প্রায় শোনা যায়, পড়ালেখা করে কি লাভ। পড়ালেখা করে কোন লাভ নেই, দেশে চাকরী নেই। এতদূর পড়ালেখা করে, ছেলে বা মেয়েটা চাকরী পেল না। বেশি পড়ালেখা করে কি করবে? ওটা না করে, এখন থেকে কাজ শেখো, অনেক টাকার মালিক হতে পারবে। অনেক ধার্মিক লোককেও বলতে শুনেছি, পড়ালেখা করে ভাত নেই। আরে ভাই, রিজিকের মালিক তো আল্লাহ।
দ্বিমত থাকতেই পারে—অবশ্যই দ্বিমতকে শ্রদ্ধা করি। আমি শুধু—আমার মতটুকুই প্রকাশ করি মাত্র। দ্বিমত হলে—সহনশীলতা ও সহিষ্ণুতার পরিচয় দিন।