আমাদের সমাজের নেতা (আসলে নয়) নামক জাতীয় প্রানীদের দিব্যজ্ঞানের অভাব নাই।
সারাদিন বক্তব্য দিতে দিলে, কবুতরের মত লাগামীন কথা বলতে পারবে।
কিন্তু, কান্ডজ্ঞান মিশিয়ে কথা বলা/কাজ করা তাদের পক্ষে অসম্ভব।
এদের মাঝে এই জিনিসের অভাব খুবই প্রকট আকার ধারন করেছে।
মানুষের মাঝে যখন শিক্ষা এবং জ্ঞানের ঘাটতি পড়ে যায়, তখন এরকম পরিস্থিতির সৃষ্টি হয়।
আর আমাদের সবচাইতে যে জিনিসের প্রয়োজনীয়তা বেশি তা হল-সচেতনতা।
আমরা যদি সচেতন হই-তাহলে আমাদের উন্নতি আরো বেশি দ্রুত ঘটবে। (সচেতন মানুষ কখনই গোড়ামীর পথে ধাবিত হয় নাা। কারন, সে সব সময় প্রগতিশীল-চিন্তাভাবনা করে।)