কুসংস্কার এবং গোড়ামী মানুষের চিন্তা শক্তিকে লোপ করে।অন্ধবিশ্বাসের দিকে ঠেলে দেয়।সামনে আগাতে দেয় না।টেনে ধরে।পিছু টান মারে।আপনি যদি গোড়া লোকের পাশে বা সংস্পর্শে থাকেন জীবনের বারো বাজতে সময় লাগবে না।একান্ত চিন্তা এমনকি প্রশ্নও করতে পারবেন না।সবসময় আপনাকে থামিয়ে রাখবে।এ ধরনের লোকেরা অন্যের মতামতকে অগ্রাহ্য করে।নিজের মতকে শ্রেষ্ঠ মনে করে।নিজের মতাদর্শে অন্যদের পরিচালিত করতে উগ্র হয়ে যায়।
দ্বিমত থাকতেই পারে—অবশ্যই দ্বিমতকে শ্রদ্ধা করি। আমি শুধু—আমার মতটুকুই প্রকাশ করি মাত্র। দ্বিমত হলে—সহনশীলতা ও সহিষ্ণুতার পরিচয় দিন।