যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় মুখস্ত বিদ্যা দিয়ে টিকে থাকা যায় না। এর জন্য চাই প্রবল ইচ্ছাশক্তি, সাধনা ও আরাধনা।
পড়ালেখা করলেই যেমন জ্ঞানী হওয়া যায় না, তেমন মন চাইলেই প্রতিযোগিতায় টিকে থাকা যায় না।
সুষ্ঠ পরিকল্পনা আর ধৈর্য নিয়ে ধীর পদক্ষেপে এগিয়ে যেতে হয়। কিন্তু, আমাদের সমস্যা হল, আমরা কর্মের আগে ফলপ্রাপ্তির আশা করি।
প্রত্যাশা এবং প্রাপ্তির মাঝে যে ফাঁক তৈরি হয় সেখানেই হতাশা গেড়ে বসে।
ফলের পরিবর্তে আমরা পাই হতাশা। আর এ হতাশা আমাদেরকে একসময় ধ্বংসের দিকে ঠেলে দেয়।
কাজেই, কখনো হতাশ হওয়া যাবে না। ঠান্ডা মস্তিস্কে চিন্তা করে সমস্যা খুজে বের করে সমাধান করতে হবে।
দ্বিমত থাকতেই পারে—অবশ্যই দ্বিমতকে শ্রদ্ধা করি। আমি শুধু—আমার মতটুকুই প্রকাশ করি মাত্র। দ্বিমত হলে—সহনশীলতা ও সহিষ্ণুতার পরিচয় দিন।