আসলে আমরা জন্মগ্রহণ করার পর নানান বিষয়ে রেস্ট্রিকটেড হয়ে যায়। সমাজ, সভ্যতা, সংস্কৃতি এমনকি মানুষ মানুষের দ্বারা রেস্ট্রিকটেড হয়ে পড়ে।
আপনি চাইলে অনেক কিছু করতে পারবেন না। কারণ, সমাজ সেটাকে গ্রহণ করে না। যদিও সেটা ভালো কাজ হয়।
অনেক স্বাভাবিক কাজ মূহুর্তে অস্বাভাবিক হয়ে যায়। জীবন নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। তবে হ্যা, এর মধ্য দিয়েই জীবন।
আপনার জীবনের সাথে জড়িয়ে আছে অনেকের জীবন। আবার অনেকে জড়াতে চায়। কিন্তু, আপনাকে ভাবতে হবে। কি হতে পারে।
দ্বিমত থাকতেই পারে—অবশ্যই দ্বিমতকে শ্রদ্ধা করি। আমি শুধু—আমার মতটুকুই প্রকাশ করি মাত্র। দ্বিমত হলে—সহনশীলতা ও সহিষ্ণুতার পরিচয় দিন।