সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

বাস্তবতার নির্মম পরিহাস

বাস্তবতা এতটাই কঠিন যে, অর্থের অভাবে মেধা থাকতেও ব্যবহার করা যায় না। আপনি একটু খেয়াল করলে দেখবেন যে, আপনার আশপাশে মেধাবী লোকের অভাব নাই। কিন্তু, অর্থ এবং সঠিক গাইড লাইনের অভাবে তারা হয় অংকুরে বিনষ্ট হয়ে যায় অথবা একটা সময় ঐ মেধা অকার্যকর হয়ে পড়ে।

আবার বাস্তবতার প্রকৃত রুপ এতটাই নির্মম-নিষ্ঠুর যে, জীবিকার তাগিদে মানুষ অনেক সময় পতিতাবৃত্তি গ্রহন করতে বাধ্য হয়।
সমাজে পতিতাদের ঘৃনার চোখে দেখা হয়। কিন্তু, আমরা কি একবারও তাদের বেঁচে থাকার অধিকারটুকু দিতে পেরেছি।
উল্টো আমাদের ব্যর্থতার দায়ভার মজলুমের উপর চাপাতে আমরা মস্ত মস্ত উস্তাদ হয়ে যায়।

একারনে বলা হয়, অর্থ (টাকা) ছাড়া কোন নীতি বা তত্ত্বই টেকে না।