সম্মানবোধ বলতে অন্যের প্রতি সম্মান দেখানোর যে আকাঙ্খা সেটাকে বোঝায়। এটা বেশিরভাগই পারিবারিক ঐতিহ্য ও পরিবেশগত ব্যাপার।
সম্মান দিলে কমে না, বরঞ্চ বাড়ে। বেয়াদবের ক্ষমা ততক্ষন পর্যন্ত হয় না, যতক্ষন পর্যন্ত না বিনয় প্রকাশ করে। বড়রা ছোটদের সাথে বন্ধুত্বপূর্ন হলেও তারা বন্ধু হয় না। এই যায়গাটা মাথায় রাখতে হবে অবশ্যই। কথা বলা, কাজ করা সবই ভেবে করতে হবে।
একটা পর্যায় গিয়ে মানুষকে বোঝানোর দরকার হয় না। একটু চিন্তা করলেই সে বুঝতে পারে। সমস্যাটা এখানেই। পরিক্ষা না দিলে পাশ বা ফেলের যেমন প্রশ্ন আসে না। ঠিক তেমনি চিন্তা না করলে বোঝার বা উপলব্ধির যায়গা তৈরি হয় না।
গাধা বই বহন করে কিন্তু পড়তে জানে না। আমাদেরও ঠিক এরকম অবস্থা, চিন্তা করার শক্তি আছে কিন্তু চিন্তা করতে জানি না। চিন্তা শক্তি থেকে বোধ শক্তি তৈরি হয়।
যাইহোক, যাদের চিন্তা শক্তি লোপ পায়নি তাদের ভিতর সম্মানবোধ কাজ করবে এটাই স্বাভাবিক।