সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ইট মারলে, পাটকেল খেতে হয়

আপনি কারো মনে কষ্ট দিলেন, তার মানে দাঁড়ায়, আপনি নিজের জন্য ঐটার চেয়ে খারাপ কিছু প্রস্তুত করে রাখলেন।
আপনি কাওকে ফাঁকি দিয়ে যদি ভাবেন, নিজেকে মহা লাভবান করে ফেলেছেন। আসলে, আপনি মহা লাভবান নয়, মহা ভুলের মধ্যে আছেন। কারণ, কেউ কাওকে ফাঁকি দিতে পারে না, যার ফাঁকিতে সেই পড়ে।
আপনি কারো কোন জিনিস নষ্ট করে যদি মনে মনে শান্তি অনুভব করেন, মনে রাখবেন মহা অশান্তি আপনার জন্য অপেক্ষা করছে।
কাওকে অনিষ্ট করলে এক সময় ঐ জিনিস ফেরত আসবে। মনের অজান্তেই।
আপনি হয়তো নিজের স্মার্টনেস বজায় রাখার জন্য কারো মনে কষ্ট দিলেন। ঐ স্মার্টনেসের কোন মূল্য নেই। ঐটা  তখন আর স্মার্টনেসের আওতায় থাকে না। সেটা অভদ্রতার পর্যায়ে পড়ে যায়।
আপনি অযথা ভাবসাব নিয়ে কারো সাথে কথা বলা বন্ধ করে দিলেন, এটার দ্বারা আপনার মূর্খতা ও অভদ্রতার বহিঃপ্রকাশ ঘটে।
কারো স্বাধীন স্বত্তায় হস্তক্ষেপ করলে,  একসময় আল্লাহ আপনার স্বাধীনতা কেড়ে নিবেন। তখন কিছুই করার থাকবেনা।
মানুষকে আল্লাহ বিবেক দিয়েছেন, বিবেকের স্বাধীনতা দিয়েছেন। যাতে করে মানুষ তার প্রদর্শিত পথ ও শয়তানের প্রদর্শিত পথ চিনতে পারে। এবং সঠিক পথের সন্ধান পায়।