আপনি আপনার যুগের প্রতিনিধিত্ব করছেন। কাজেই, আপনার বর্তমান সময়কে গুরুত্ব দিয়ে কাজ করুন। তাহলে, সময়ের আক্ষেপ থাকবে না। সময়ের দাবী মেনে নিয়ে চললে চলার পথে সমস্যা কম হয়। এজন্য সময়ের দাবীকে কখনো অবহেলা বা অবজ্ঞার চোখে দেখতে নেই। তাহলে সেটা নিজের পায়ে নিজেই কুড়াল মারার মত হয়। কতিপয় মানুষ সময়কে উপেক্ষা করে চলতে চাই। কিন্তু তারা আদৌ চিন্তা করে দেখে না যে, এটা অসম্ভব। সময় এমনি এক জিনিস যেটা যুগের প্রতিনিধত্ব হিসেবে কাজ করে। আর মানুষ যুগের প্রতিনিধি। প্রতিনিধি হিসেবে ভবিষ্যতে আপনার যুগকে ধরে রাখার জন্য, ভবিষ্যত প্রজন্মের নিকট আপনার যুগকে তুলে ধরার জন্য আপনার বর্তমান সময়কেই গুরুত্ব দিতেই হবে। আপনার যুগের যেসকল উপকরণ রয়েছে সেগুলোর যথাযথ ও সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। সেটা ব্যক্তি পর্যায় থেক শুরু করে, সামষ্টিকও হতে পারে।
আমরা মানুষ সময়ের উর্ধ্ধে যেতে পারি না। দিনের ২৪ ঘন্টায় আমাদের জন্য বরাদ্ধ, এর বেশি না। মহান সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের জন্য এমনই সিস্টেম জারি করে দিয়েছেন। এখানে মানুষের কিছু করার নেই।
কাজেই, নিজের সময়টুকু সঠিকভাবে যথাযথ পন্থায় ব্যবহারে চেষ্টা করা উচিত।