কিছু বিচিত্র মানুষ আছে জগতে। যারা নিজের স্বার্থে অন্যের অধিকার হরণ করতে দ্বিধা করে না। যাইহোক, আমি দেখেছি কিছু মানুষ নিজের দোষ-ত্রুটি যখন সামনে আসে বা বলে তখন প্রসঙ্গ ঘুরিয়ে অন্যের দোষ ধরা শুরু করে দেয়।আরে বোকা! নিজের সংশোধনের যায়গা পেয়েও হারাচ্ছিস!আশ্চর্য লাগে! লোকগুলোকে দেখলে।শাক দিয়ে মাছ ঢাকা অর্থাৎ নিজের দোষ-ত্রুটি ঢেকে রাখার চেষ্টার মধ্যে কোন কৃতিত্ব আছে বলে আমি মনে করি না।আজকে আপনি আপনার দোষ-ত্রটি ঢেকে রাখলেন মানে সংশোধন করলেন না নিজেকে। এটা এক সময় সুপ্ত আগ্নেয়গিরির মত হঠাৎ জলে উঠে আপনাকে জালিয়ে ছাই করে দিবে।ছাইচাপা আগুন দেখা না গেলেও, ওর ওপর দিয়ে হাঁটলে পা পুড়ে যাবেই।কাজেই, সাবধান হওয়া উচিত। আপনি বিষয়টা মানতেও পারেন, আবার নাও মানতে পারেন। তাতে কিছু যায় আসে না!কিন্তু, যেটা বাস্তব সত্য সেটা হল, একটা সময় মানুষ আপনার থেকে দূরে চলে যাবে। কারণ, মানুষ প্রকৃতিগতভাবে সামাজিক জীব। আপনি যদি প্রকৃতির বিরুদ্ধ-আচরন করেন। তাহলে, এমনটা ঘটাই স্বাভাবিক।
দ্বিমত থাকতেই পারে—অবশ্যই দ্বিমতকে শ্রদ্ধা করি। আমি শুধু—আমার মতটুকুই প্রকাশ করি মাত্র। দ্বিমত হলে—সহনশীলতা ও সহিষ্ণুতার পরিচয় দিন।