ইসলাম বাস্তবায়নের সবচাইতে বড় ক্ষেত্র হল পরিবার। কারণ, মানুষ পরিবার থেকে সবকিছু উত্তরাধিকার পায়। পরিবার থেকে মানুষ নৈতিকতা, মূল্যবোধ, সহিষ্ণুতাসহ যত ভালো বিষয় রয়েছে সবই শিখে থাকে। আবার, খারাপ বিষয়গুলোও মানুষ পরিবার থেকে শিখে থাকে। বলা হয়ে থাকে পিতামাতার পায়ের নিচে সন্তানের বেহেস্ত। আবার, পিতামাতা জাহান্নামী হতে পারে সন্তানের কারনে।
পৃথিবীতে যত সংগঠন আছে তার মধ্যে সবচাইতে ক্ষুদ্র এবং বেশি গুরুত্বপূর্ন হল পরিবার। এখান থেকে একজন মানুষের যাত্রা শুরু হয়। পরিবারের প্রত্যেকটা সদস্যেরই দায়-দায়িত্ব থাকে। এখানে পিতামাতার ভূমিকা সবচাইতে বেশি। তাদের দায়িত্বের মধ্যে বেশি গুরুত্বপূর্ন যেটা তা হল, সন্তানের লালন-পালন, তাদের সুশিক্ষায় শিক্ষিত করা। কিন্তু, বেশির ভাগ পিতামাতার ক্ষেত্রে দেখা যায়, নিজের কর্তব্যে অবহেলা করে সন্তানকে দোষারোপ করতে (মরার পরে কোন ছাড় দেয়া হবে না। সুক্ষ্মতিসুক্ষ্ম বিচার হবে।)।