বাপের উপরে আমার দাদা। আপন রাজ্যে সবাই নিজেকে রাজা ভাবে। তবে, এটা বেশিরভাগ সময় ভুল প্রমানিত হয়। মানুষ ভুলের উর্ধ্বে নয়। তাই বলে, এমন কোন ভুল করতে নাই যেটা নিজের অজান্তেই নিজের অস্তিত্ব সংকটে ফেলে দেয়।
কথা বলা, কাজ করা সবই ঠিক আছে। আপনি বাঁচালও হতে পারেন। সমস্যা নাই। কিন্তু, আপনি যদি চিন্তা-চৈতন্যহীন, গুরুত্বহীন কথার বাঁচাল হোন। তাহলে, এটা নিজেরই ক্ষতি ডেকে আনে। আস্থাহীনতা তৈরি হবে খুব সহজেই। মানুষের বিশ্বাস হারাতে হবে, নিঃসন্দেহে। কাছে কিবা দূরে সবই মহাশূন্যের অতলগহ্বরে হারিয়ে যাবে।
নিজের আত্মা নিজে পচাঁনো। আত্মগ্লানিতে ভুগতে হবে। নিজের প্রতি খেই হারাতে হবে। পারিপার্শিকতা রুক্ষতায় ভরপুর ভালোবাসাহীন জঞ্জাল জীবন।
জনৈক বাঁচালের বাচন,
ভাবিয়া করিও কাজ, বলিও কথা।
নইলে মর্মে হানিবে অন্তরপীড়া।