সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

জীবন তরী

মানুষের জীবন-যাত্রায় যে পরিবর্তন তা কোন একদিনে গড়ে উঠিনি।
আপনি আপনার সময়ে বেঁচে থাকুন। আপনার সময়ে যেগুলো আপনি পাবেন সেগুলো পূর্ণ মাত্রায় ব্যবহার করুন। সময় চলে গেলে আর এগুলো ফিরে পাবেন না। পরে হা-হুতাশ করে সময় নষ্ট ছাড়া আর কিছু হবে না।
আমরা সাধারনত ভাবি পরের কথা। নিজের বর্তমান নিয়ে খুব কমই ভাবি। আরে ভাই, মানুষ অতীতেও বাস করে না, ভবিষ্যতেও বাস করে না। আপনি এখন যে সময়ে আছেন এটাই বর্তমান। নিজের জীবনে বর্তমানকে গুরুত্ব দেওয়াটা বুদ্ধিমানের কাজ। অতীতকে কখনও ফিরে পাওয়া যায় না। ভবিষ্যতকে চাইলেই হাতে পাওয়া যায় না।
মানুষ এই পৃথিবীর একমাত্র বুদ্ধিমান প্রাণী। সে চিন্তা করতে পারে, বুঝতে পারে। এমনকি এই মানুষ মূখের ভাষার মাধ্যমে ভাব প্রকাশ করতে পারে। আবার বডি ল্যাংগুয়েজের ব্যবহারও তার আয়াত্বে রয়েছে। যা অন্যকোন প্রাণীর মধ্যে আছে বলে জানা নেই।
মানুষ তার জীবনকে সুন্দর করে গড়ে নেয়ার মত বুদ্ধিমান প্রাণী। একজনকে দেখে সে অনুকরন-অনুসরন করতে পারে।