যাদের এবার এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে তাদের উদ্দেশ্যে কিছু কথা।
সাধারনত পরীক্ষায় ভাল রেজাল্ট করলে সবারই ভাল লাগে। সবাই তাকে ভাল বলে। এটা স্বাভাবিক।
কিন্তু, যারা রেজাল্ট খারাপ করে তাদের কি বলতে হয় আমরা সেটা জানি না।
যাহোক, কে কি বলল এটা বড় বিষয় নয়। আমি কি করতে পারি, এটাই বড় বিষয়। কারণ, আমার হিসাব আমাকেই দিতে হবে।
এবার রেজাল্ট খারাপ হয়েছে তাতে কি! সামনে রেজাল্ট ভাল করার সুযোগতো আছেই! মন খারাপ করার কিছু নেই!
আরে, কত ভাল রেজাল্টধারী মাথাওয়ালা লোক বসে আছে। বাস্তব জীবনে পদে পদে ব্যর্থ হয়েছে! তার কোন হদিস নেই!
আর বেশিরভাগই তাদের যোগ্যতা ও কর্ম অনুযায়ী ফল পায়। কাজেই, অযথা সময় নষ্ট না করে, নিজের দক্ষতা বাড়াও। এবার যা হয়েছে, এটা নিয়ে সন্তুষ্টচিত্তে সামনে ভাল করার চেষ্টা কর।
আর এই রেজাল্ট দিয়ে আহামরি কিছু হবে না। এটা যাত্রামুখ। জীবনে চৌদ্দ আনাই বাকি। জীবনটা সাজানো-গোছানোর বিষয়। যেভাবে সাজাবে ঠিক সেরকমই জীবন পাবে। কাজেই, জীবনকে সুন্দর করে সাজাও।