স্বাধীনতার স্বাদই অন্যরকম। এটা আপনি তখনই বুঝবেন যখন পরাধীনতা আপনাকে চতুর্দিক থেকে গ্রাস করে ফেলবে।
এজন্যই আমাদের প্রানের কবি কাজী নজরুল ইসলাম একটুকরো স্বাধীনতার জন্য, জাতীয় মুক্তির জন্য বিদ্রোহ করেছিলেন।
তার লেখনির মাধ্যমে আমরা তার স্বাধীনচেতা এবং উদার মনোভাবের পরিচয় পায়। তিনি সদা সর্বদা জাতির মুক্তির জন্য কাজ করে গেছেন।
নিজের জীবনকে বাজি রেখে তিনি জাতীয় মুক্তি আন্দোলনে ঝাপিয়ে পড়েন। এমনকি তিনি তার লেখনির কারনে অনেকবার জেলও খেটেছেন। শুধুমাত্র স্বাধীনতার স্বাদ গ্রহনের জন্য।