পৃথিবীতে মানুষ বড়ই অসহায়। আপনি যদি নিজে সচেতন না হন, তাহলে এক সময় সবাই আপনাকে ছেড়ে চলে যাবে। এটাই এই বিচিত্র পৃথিবীর নিয়ম। আমরা সবাই চিন্তা করতে পারি। এটাই আমাদের মানুষ হতে সাহায্য করে। আপনি যদি চিন্তা করেন। তাহলে, আপনি কিছু না হোক নিজেকে জানতে পারবেন, চিন্তে পারবেন।
মানুষের স্বাভাবিক প্রবনতা হল সে চিন্তা করতে পারে। কিন্তু, তার এই স্বাভাবিক চিন্তাকে যদি একটু সমন্বিতভাবে করা যায়, তাহলে সব কিছু সুন্দর হয়ে উঠত, বলাই বাহুল্য।
আমরা মানুষ।
দুটো জিনিস আমাদেরকে মানুষ হতে সাহায্য করে। প্রথমত, চিন্তা করার ক্ষমতা। দ্বিতীয়ত, এটার প্রয়োগ করার ক্ষমতা।