সমাজে কিছু লোক থাকে তারা সাধারন কথাকে বুঝতে পারে না। পেচালো টাইপের। সহজ কথাকে ঘুরিয়ে-পেচিয়ে সাত-সতের করে।
মাথা-খারাপ করা লোক। আপনি বুঝাতে গিয়ে নিজেই ফাপরে পড়ে যাবেন।
নিজেরা যেটা বুঝে এর বাইরে আর কোন কথা থাকতে পারে এটা তাদের বিশ্বাসের আওতার বাইরে। এক ধরনের গোড়ামী বলা যায়।
এরা সমস্যা তৈরি করতে পারে। সমাধান তো দূরে থাক। সমস্যাকে আরো পেঁচিয়ে তোলে।
দ্বিমত থাকতেই পারে—অবশ্যই দ্বিমতকে শ্রদ্ধা করি। আমি শুধু—আমার মতটুকুই প্রকাশ করি মাত্র। দ্বিমত হলে—সহনশীলতা ও সহিষ্ণুতার পরিচয় দিন।