আমাদের সমাজে অল্পসংখ্যক লোক আছে যারা নিজেরাই নিজেদেরকে শ্রেষ্ঠ বলে মনে এবং দাবী করে।
আসলেই কি তাই?
তারা নিজেরা যা বিশ্বাস করে সেটাকেই মহৎ মনে করে। এর বাইরে আর কিছু থাকতে পারে তারা এটা মানতে নারাজ।
আপনি একটা কথা বললেন, ধুর বলে উড়িয়ে দিল!
এদেরকে আপনি কি বলবেন?
–গোড়া নাকি মানসিক রোগী?
যখন আপনি তার বিরুদ্ধাচারন করবেন, তখন সে আপনার উপর ক্ষিপ্ত হয়ে যাবে এবং আপনার শারীরিক বা সাম্পদিক ক্ষতি করবে।
আবার একদল আছে কুসংস্কারপন্থী।
যারা দীর্ঘদিন ধরে চলতে থাকা অমানবিক কার্যকলাপকেও ধর্মের নামে (যদিও নাই) বা সামাজিকতার নামে (যদিও অসামাজিক) সমর্থন যোগায় (ব্যক্তিস্বার্থে) বা সেটাকে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে করে।
শক্তিশালী যুক্তি-প্রমান হাজির করলেও নিজের বিশ্বাস আর প্রচলিত রীতির বাইরে সে কিছু মানবে না।
যেমন-ধরুন, কিছুদিন আগে বাল্য-বিবাহের কুফল বুঝাচ্ছিলাম একজন গ্রাম্য শিক্ষিত লোকের (৪০)।
সে যা বলল, তাতে আমি পুরাই টাস্কি খেয়ে গেলাম!