কোন সিদ্ধান্ত গ্রহন বা আইন প্রনয়নের পূর্বে সুক্ষ্মাতিসুক্ষ্মভাবে বিশ্লেষন করে দেখা প্রয়োজন কাদের জন্য কি আইন বা সিদ্ধান্ত গ্রহন করা হচ্ছে।
এবং তাদের তা গ্রহন করার মত সক্ষমতা ও মানসিকতা আছে কিনা।
যদি না থাকে তবে এটা চাপিয়ে দেয়া অত্যাচার হয়ে যাবে।
এক্ষেত্রে পরিস্থিতি আরো জটিল হয়ে যাবে।
এতে করে ক্ষতি বয়ে আনবে আরো বেশি। মানুষের ভেতরে চাপা ক্ষোভের সৃষ্টি হবে। কোন না কোনভাবে এটা বেরিয়ে আসলে নানান সমস্যার সৃষ্টি করবে।
তবে, যদি তাদের মতামত গ্রহনের ভিত্তিতে এটা করা হয় এবং গনতান্ত্রিক পদ্ধতিতে করা হয়। সেক্ষেত্রে আইন বা সিদ্ধান্তটাকে বাস্তবায়ন করা সহজ এবং ফলপ্রসু হবে।