ভালো কিছু করতে হলে ধৈর্য ধরতে শিখতে হবে। আমাদের সমস্যা হলো, আমরা কর্মের আগে ফল প্রাপ্তির আশা করি।
আরে, কাজই যখন করা হয়নি। ফল পাব কেমন করে। প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যখন বিস্তর ফাঁক তৈরি হয় তখন হতাশা তৈরি হয় মনে।
আর এই হতাশা মানুষকে তিলে তিলে ধ্বংস করে দেয়।
এজন্য সকলের উচিত, যাতে করে মনের মধ্যে কোনভাবেই হতাশা না ঢুকে সেটা খেয়াল রাখা।
দ্বিমত থাকতেই পারে—অবশ্যই দ্বিমতকে শ্রদ্ধা করি। আমি শুধু—আমার মতটুকুই প্রকাশ করি মাত্র। দ্বিমত হলে—সহনশীলতা ও সহিষ্ণুতার পরিচয় দিন।