আমার ব্যক্তি জীবনের অভিজ্ঞতা থেকেই এটা হাড়ে-হাড়ে টের পেয়েছি।
বহু মানুষের এডভাইজর হিসাবে কাজ করেছি। সেখান থেকে মনে হয়েছে সিদ্ধান্ত চরম কঠিন কাজ। অনেককে দেখেছি, গা-ভাসিয়ে দিতে। যা হয় হোক টাইপের। পরে সৃষ্টিকর্তাকে দোষারোপ করে। অনেকে দোতানায় ভোগে। এরাও সৃষ্টিকর্তার দোহায় দেয়। অনেকে সময় পার করে দেয় চিন্তা করতে করতে। পরে হাহুতাশ করে। অল্প সংখ্যক মানুষ সিদ্ধান্ত গ্রহন করতে পারে। এদের মধ্যে সীমিত সংখ্যক মানুষ কর্মে সফল হয়।
আসল কথা হলো, প্রত্যেকটা জিনিসের একটা প্রক্রিয়া বা পদ্ধতি রয়েছে। সেটাকে অনুসরণ করা। তাহলে, সিদ্ধান্ত গ্রহন করা সহজ হয়। সিদ্ধান্ত গ্রহনে গড়িমসি করলে অনেক বড় সুযোগ সহজে হাতছাড়া হয়ে যায়। আর একই সুযোগ একবারই আসে। চলে গেলে তা ফিরে পাওয়া যায় না।
একবার সিদ্ধান্ত গ্রহনের পর তা সহজে বদলানো যায় না। কাজেই, আগে ভাবতে হবে, পরে ভেবে সময় নষ্ট করা বোকামি। সিদ্ধান্ত গ্রহনের পর কাজে লেগে যেতে হবে। সিদ্ধান্ত গ্রহনের সময়কার চিন্তাভাবনা সব ঝেড়ে ফেলে দিতে হবে। সিদ্ধান্ত গ্রহনের পর আকাশ- কুসুম কল্পনা না করে পরিকল্পনা অনুযায়ী কাজ করে যেতে হবে। সফলতা নিশ্চিত।