বেশিরভাগ মানুষ উপদেশ দেওয়ার সময় নিজের মত করে দেয়। এ কারনে অন্যরা তার উপদেশ গ্রহন করতে পারে না।
আবার প্রত্যেকটা জিনিসের একটা পরিধি আছে।
এটা অতিক্রম করলে তা বিরক্তিকর হয়ে যায়।
এজন্য জ্ঞান দানের ক্ষেত্রে বিষয়টা মাথায় রাখা দরকার।
তানাহলে এক করতে আরেক হয়ে যাবে।
আরেকটি বিষয় মানুষ যতক্ষন পর্যন্ত না নিজে উপলব্ধির চেষ্টা করবে ততক্ষন পর্যন্ত হাজারও জ্ঞান দিলেও কোন লাভ হবে না।
একারনে মানুষকে চিন্তার পথে ধাবিত করে তাকে চিন্তা/উপলব্ধি করার সুযোগ দিতে হবে।
একটা সময় দেখা যাবে নিজেই ঠিক হয়ে গেছে।
আর চিন্তার পথে মানুষকে ধাবিত করতে খুব বেশি কিছু করার প্রয়োজন নেই। শুধুমাত্র চিন্তা করতে বলাই যথেষ্ঠ।
বেশি কিছু বলতে গেলে বিরক্তি এসে যায়।
আপনাকে উপদেশ দানের স্বাধীনতা দেওয়া হয়েছে ঠিকই। কিন্তু অন্যের বিরক্তির কারন হওয়াটা আপনার ব্যক্তিত্বের সমস্যা বলে প্রতিয়মান হওয়াটা কাম্য নয়।
এটা বোঝার জন্য আপনাকে স্বাধীনতা এবং লাইসেন্সের পার্থক্য বুঝতে হবে।