সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সীমানা অতিক্রম

প্রত্যেকটা জিনিসের একটা সীমা থাকে। সীমা অতিক্রম করলেই কট খেতে হবেই। তাই আপনি যেই হন না কেন।
নতুন উদয় হয়েই খুব অম্বিতাম্বি শুরু করে দেয় অনেকে। পিছু ভেবে কাজ করে না। এরাই বেশি কট খায়।
আবেগ মানুষকে কখনোই ভালো কিছু দিতে পারে না। বরঞ্চ, কেড়ে নেই অনেক কিছু।
মানুষের সাথে কখনোই খারাপ ব্যবহার করতে নেই, এটা বড় ধরনের বোকামী।
কারন, এর প্রতিক্রিয়াটা নিজের উপরেই এসে পড়ে।
আপনি যতই ভালো কাজ করেন না কেন, আপনার ভালো কাজের মূল্যায়ন ক্ষনিকের মূহুর্তে নিঃশেষ হয়ে যেতে পারে। যদি আপনি মানুষের সাথে বিন্দুমাত্রায় খারাপ আচারন করেন।
এটা একধরনের পরোক্ষ সত্য। আপনার দৃষ্টিগোচর নাও হতে পারে।