সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

একের ভিতর অনেক

আমাদের দেশে একের ভিতর অনেক, এমনকি একের ভিতর সব পাওয়ার একটা প্রবনতা রয়েছে। সেটা সবখানে কমবেশি দেখা যায়। বিশেষ করে যখন টিভির সামনে বসি তখন এটা হাড়ে হাড়ে বোঝা যায়।
চ্যানেলগুলোর একটাই প্রবনতা যে সব ধরনের দর্শক টানা। আসলে কি তাই হওয়া সম্ভব?
আমার তো মনে হয় এটা আদোও সম্ভব নয়। কেননা কোন কিছুতে সমন্বয় করা হয় না এখানে।
আর সবাই সব কিছু পছন্দ করবে না এটাই স্বভাবিক। এখন সমন্বয়হীনতার কারনে দর্শক যে কমে যাচ্ছে তার দিকে কেউ খেয়াল করছে না।
বেশিরভাগই কলকাতার সস্তা বিনোদনের দিকে ঝুকে পড়ছে।
আমার মতে, একের ভিতর সব না ঢুকিয়ে বিষয়ভিত্তিক টিভিচ্যানেলই ভালো। এতে করে যার যার মত করে দেখার সুবিধাটা পাওয়া যাবে। মানুষ আর কলকাতার সস্তা বিনোদনের দিকে যাবে না।
rahimmars.wordpress.com