সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

রাত জাগা স্বপ্ন

রাত জেগে স্বপ্ন দেখি। সবাই বলে, এখনই কিছু করতে। আমি বলি, আরে ভাই! চিন্তা-ভাবনা এত ছোট হবে কেন? ইউনিভার্সাল চিন্তা-ভাবনা করতে হবে। তাহলেই না বিশ্ব জয় করা যাবে।
ভালো কিছু করতে গেলে সময়, শ্রম আর ধৈর্য লাগে।
জীবন তো এত ছোট নয়। আমরাইতো জীবনটাকে সংকীর্ণ করে ফেলি। নির্জনে বসে একবার ভাবুনতো; জীবনে কত সময় পার করে এসেছেন। একযুগ, দুইযুগ; বিশ বছর, ত্রিশ বছর; এভাবে বছর, মাস, সপ্তাহ, দিন, ঘন্টা, সেকেন্ড দিয়ে চিন্তা করুন। কত সময় লোকের কথায়, লোকের পিছে অযথা সময় নষ্ট করেছেন। একবারও কি নিজের কথা ভেবেছেন? একবার হলেও নির্জনে বসে ভাবুন।
দেখবেন, জীবনের বড় বড় ভুল বেরিয়ে আসবে। আপনার প্রাপ্তিটাও জেনে যাবেন। কী, ভুল বললাম নাকি? আসলে, এটাই বাস্তবতা।